1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 4:27 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : Friday, April 25, 2025
  • 565

বাংলা ফটো নিউজ : সাভারের বিরুলিয়া থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে একটি পোশাক কারখানার পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর। দুই থেকে তিন দিন আগে ওই নারীকে হত্যার পর মরদেহ ফেলে রেখে যায় বলে পুলিশের ধারণা।

পুলিশ জানায়, আজ বিকেলে বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকার একটি পোশাক কারখানার পেছনে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মরদেহের পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়াজেদ আলী বলেন, লাশের গলায় ওড়না পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কয়েক দিন আগে তাঁকে হত্যার পর লাশ পোশাক কারখানার পেছনে ফেলে রেখে যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews