1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 4:28 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় সোয়েটার কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

  • আপডেট টাইম : Saturday, April 26, 2025
  • 370

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় অব্যাহত শ্রমিক অসন্তোষের মুখে একটি সোয়েটার তৈরির কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শনিবার (২৬ এপ্রিল) সকালে আশুলিয়ার গৌরীপুর এলাকার ন্যাচারাল গ্রুপের একটি কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ সাঁটিয়ে দেয় কর্তৃপক্ষ। সকালে কর্মস্থলে যোগ দিতে এসে বন্ধের নোটিশ দেখেন শ্রমিকরা।

নোটিশে উল্লেখ করা হয়েছে- বেতন ভাতা ও ওভার টাইম পরিশোধের পরেও কর্মরত শ্রমিকদের দাঙ্গা-হাঙ্গামা, জোরপূর্বক কাজ বন্ধ রাখা ও বেআইনি ধর্মঘট, অস্থিতিশীল পরিস্থিতির কারণে শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা ও কারখানার সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ১৩ (১) অনুযায়ী শনিবার থেকে কারখানাটি নির্দিষ্টকালের জন্য লে-অফ ঘোষণা করা হয়েছে।

কারখানার শ্রমিকরা জানায়, এই কারখানায় কোন বেতন বকেয়া নেই তবে ৭ তারিখের বেতন কর্তৃপক্ষ ২৫ তারিখে দেন। ওভারটাইম বিল প্রতি সপ্তাহে দেয়ার কথা থাকলেও এক-দেড় মাস পর দেন। বাৎসরিক ছুটির ভাতা প্রতি বছর না দিয়ে দুই বছর পর দেন। এসব বিষয় নিয়ে বেশ কয়েকদিন যাবৎ কারখানার ভিতরে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে আসছিল শ্রমিকরা। এর মধ্যে বৃহস্পতিবার শ্রমিকরা কারখানা থেকে বের হলে বেশ কিছু শ্রমিককে কারখানা কর্তৃপক্ষের ভাড়াটে মাস্তানরা মারধর করে।

শ্রমিকরা আরও জানায়, শুক্রবার কারখানায় সাপ্তাহিক ছুটি ছিল। কিন্তু আজ (শনিবার) কারখানায় এসে মূল ফটকে বন্ধের নোটিশ দেখে ফুঁসে উঠেন শ্রমিকরা।

এ বিষয়ে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, ন্যাচারাল গ্রুপের “ন্যাচারাল উল ওয়্যারস লিমিটেড কারখানাটিতে প্রায় ৯০০ শ্রমিক কাজ করেন। তবে দীর্ঘদিন যাবত সময়মতো বেতন ভাতা পরিশোধ করছে না কর্তৃপক্ষ। এ নিয়ে আন্দোলন করায় ভাড়াটে সন্ত্রাসীরা শ্রমিকদেরকে মারধরও করেছে বলে অভিযোগও উঠেছে। এর মধ্যেই শনিবার শ্রমিকরা কর্মস্থলে এসে কারখানা বন্ধের নোটিশ দেখতে পায়।

বিষয়গুলো নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান এই শ্রমিক নেতা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews