1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 9:10 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

আশুলিয়ায় বাসের ধাক্কায় বৈদ্যুতিক খুঁটির নিচে চাপা পড়ে যুবক নিহত

  • আপডেট টাইম : Saturday, April 26, 2025
  • 693

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়া ঘোষবাগ এলাকায় দুইটি বাসের ধাক্কায় বৈদ্যুতিক খুঁটির নিচে চাপা পড়ে মো. জাকারিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) সকালের দিকে এই ঘটনা ঘটে।

পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত জাকারিয়া বগুড়ার শিবগঞ্জ উপজেলার চাপাসিল উত্তর পাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিক ছিলেন। আশুলিয়া এলাকায় ভাড়া থাকতেন তিনি।

নিহতের ভাই মো. শাহিন জানান, তাঁর ভাই রোড কনস্ট্রাকশনের নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। আজ সকালের দিকে আশুলিয়া ঘোষবাগে রাস্তা নির্মাণের কাজ করছিলেন তিনি। এসময় আশুলিয়া পরিবহন নামের দুইটি বাস প্রতিযোগিতা করে পাল্লা দিতে গিয়ে রাস্তার একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে আঘাত করে। এতে বিদ্যুৎ খুঁটিটি সীমানা প্রাচীর ভেঙে রাস্তার নির্মাণকাজে কর্মরত জাকারিয়ার ওপরে পড়ে। পরে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই নির্মাণ শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকেও জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews