1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 27, 2026, 7:10 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে ৭ ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান

  • আপডেট টাইম : Wednesday, April 30, 2025
  • 659

বাংলা ফটো নিউজ : ডিটেল এরিয়া প্ল্যান (ড্যাব)-এর আওতাভুক্ত এলাকা সাভারে নকশা বহির্ভূতভাবে গড়ে তোলা অনুমোদনহীন বহুতল ভবনের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে সাভার পৌরসভা ও সদর ইউনিয়নসহ বিভিন্ন মহল্লায় এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভিন।

এসময় অনুমোদনহীন নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ মিটার জব্দসহ ভবনগুলোর নকশা বহির্ভূত অংশ ভেঙে দেয়া হয়। পাশাপাশি রাজউক থেকে অনুমোদন নিয়ে পরবর্তী নির্মাণ কার্যক্রম চালানোর জন্য ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।

তবে ভবন মালিকরা জানান, তারা ইউনিয়ন পরিষদ থেকে অনাপত্তি সনদ নিয়ে ভবন নির্মাণের কাজ করছেন।

রাজউক সূত্রে জানা যায়, ২০১০ সালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়—ডিটেল এরিয়া প্ল্যানের আওতাভুক্ত এলাকায় যেকোনো বহুতল ভবন নির্মাণে রাজউকের অনুমোদন আবশ্যক। ইউনিয়ন পরিষদ বা উপজেলা কর্তৃপক্ষের অনুমোদন এ ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়।

এছাড়া রাজধানীকে বর্ধিত করার লক্ষ্যে ১৯৮৭ সালেই মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকার আশপাশের এলাকাগুলোকে ডিটেল এরিয়া প্লানের (ড্যাব) আওতায় আনা হয়।

অভিযান শেষে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভিন জানান, ড্যাবের আওতাধীন এলাকায় অনুমোদন বিহীন প্রায় ৩ হাজার ৩৮২টি ভবন রয়েছে। নিয়মিত অভিযানের মাধ্যমে এসব ভবনের বর্ধিতাংশ উচ্ছেদ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে সাভার ইউনিয়নের দক্ষিণ কৃষ্টপুর এলাকার নূরুল ইসলামের ৬ তলা ও দেলোয়ার হোসেনের ৩ তলা, মাহাবুব আলম ও লালন সাহেবের নির্মাণাধীন বাড়িসহ ৭টি বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানে রাজউকের জোন ৩/৩ এর অথরাইজড অফিসার প্রকৌশলী রঙ্গন মন্ডল, সহকারী অথরাইজড অফিসার নাছির উদ্দিন, প্রধান ইমারত পরিদর্শক আব্দুর রহিম, পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ জেলা পুলিশ লাইনের অতিরিক্ত ফোর্স ও সাভার মডেল থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews