1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 9:10 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে সুর লহরীর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা উৎসব অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Saturday, May 3, 2025
  • 553

বাংলা ফটো নিউজ : এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাভারে অনুষ্ঠিত হয়ে গেল সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুর লহরীর ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা উৎসব ২০২৫।

শুক্রবার (২ মে) সন্ধ্যায় সাভারের শিমুলতলা এলাকার এমকে টাওয়ারের কনভেনশন হলে এ প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা উৎসব অনুষ্ঠিত হয়।

এ সময় কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাভার পৌরসভা মেয়র প্রার্থী ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম।

অনুষ্ঠানে সুর লহরী সংগীত একাডেমির চেয়ারম্যান রিপন মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার সিটিজেন ক্লাবের সভাপতি ডক্টর কামরুজ্জামান, গণি জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ দিলকুশা আহমেদ, চলচ্চিত্র পরিচালক ও সঙ্গীত শিল্পী শুভ্র খান।

এসময় সুর লহরী একাডেমির বিভিন্ন ব্যাচের ৮০ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews