1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 9:10 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম : Saturday, May 3, 2025
  • 833

বাংলা ফটো নিউজ : সাভারে অনুষ্ঠিত হয়ে গেল উত্তর জামসিং প্রিমিয়ার লীগ শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

শনিবার (৩ মে) বিকেলে সাভার পৌরসভার উত্তর জামসিং এলাকায় এ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন সাভার পৌরসভা মেয়র প্রার্থী ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম।

জাহাঙ্গীরনগন বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের প্রাক্তন প্রভাষক হাজ্বী শেখ মোঃ আওলাদ হোসেন মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান, বিসিএসআইআর কো অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সেক্রেটারী নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলমগীর হোসেন, উত্তর জামসিং কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হাজ্বী মোঃ ছানোয়ার হোসেন, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, সাভার পৌর বিএনপি নেতা মোঃ খান মজলিশ বাবু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মনিবুর রহমান চম্পক ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাশেদুজ্জামান বাচ্চু।

অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সাভার ফ্রেন্ডস সোস্যাল ক্লাবের সভাপতি শামীম হোসেন।

এছাড়াও আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন ওয়াহিদুর রহমান মুরাদ, মোঃ জীবন হাওলাদার, বরকত উল্লাহ, মোস্তাফিজুর রহমান, নয়ন হোসেন, আল-আমিন ও ইমরান শিকদারসহ অন্যান্য সদস্যরা।

আয়োজকরা জানান, মাসব্যাপী এ শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করে। প্রতিটি ম্যাচই বেশ উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews