1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 27, 2026, 6:45 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে রং মিস্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক ১

  • আপডেট টাইম : Sunday, May 4, 2025
  • 514

বাংলা ফটো নিউজ : সাভারে শুকুর আলী শিকদার (৩৪) নামের এক রং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৪ মে) সকালে বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবাদুল ইসলাম।

পুলিশ জানায়, সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকার জয়নাল মেম্বারের বাড়ির পাশে আজ সকালে ওই রং মিস্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এছাড়া মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে পাঠানো হবে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবাদুল ইসলাম জানান, নিহত ব্যক্তির গলায় ও মুখে ধারালো অস্ত্রের অন্তত ৫টি আঘাতের চিহ্ন রয়েছে। তাকে গতরাতের কোনো এক সময় কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। কে বা কারা কি কারনে এ হত্যাকান্ড ঘটিয়েছে তা জানা যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার রবিউল ইসলামকে আটক করা হয়েছে। রবিউল ও নিহত শুকুর আলী একসময় একসাথে রংয়ের কাজ করতো। তাদের দুজনের মধ্যে কাজ নিয়ে বিরোধ ছিল।

এ ঘটনায় সাভার মডেল থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই উপ-পরিদর্শক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews