1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 25, 2026, 1:14 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

আশুলিয়ায় দশম শ্রেণির ছাত্রীর বিষপানে মৃত্যু, মাদ্রাসার প্রিন্সিপাল আটক

  • আপডেট টাইম : Sunday, May 4, 2025
  • 799

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়া থানাধীন এলাকায় হুরাইরা আক্তার কামনা (১৭) নামে এক দশম শ্রেণির শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যার খবর পাওয়া গেছে।

রোববার (৪ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এঘটনায় হাসপাতাল থেকে আশুলিয়ার জিরানী বাস স্ট্যান্ড এলাকার দারুল ইসলাহ মাদ্রাসার প্রিন্সিপাল আবদুল কাদেরকে আটক করেছে পুলিশ।

নিহত হুরাইরা আক্তার কামনা কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের আনিসুজ্জামানের মেয়ে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, হুমাইরার সাথে মাদ্রাসা শিক্ষক আবদুল কাদেরের প্রেমের সম্পর্ক ছিল। গত শুক্রবার ওই মাদ্রাসা শিক্ষক কাদের কিশোরগঞ্জ থেকে হুমাইরাকে সাভারে নিয়ে আসেন। পরে গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে কাদের মুঠো ফোনে হুমাইরার পরিবারকে তার অসুস্থ হওয়ার খবর দেয়। খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে হুমাইরার পরিবারের সদস্যরা হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়।এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই মাদ্রসা শিক্ষক কাদেরকে আটক করেছে পুলিশ।

এ ব্যপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অটল বিহারী বিশ্বাস জানান, শিক্ষক কাদেরের সাথে নিহত শিক্ষার্থীর প্রেম ঘটিত বিষয়ে মনমালিন্য চলছিলো। এরই জের ধরে বিষ জাতীয় ক্ষতিকর কিছু পান করে আত্নহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়েছে। এছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews