1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 2:46 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় দিনে দুপুরে ইউপি সদস্যের ভাইকে ছুরিকাঘাতে হত্যা

  • আপডেট টাইম : Wednesday, May 7, 2025
  • 1167

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় রুবেল মন্ডল (৩৬) নামে এক ব্যক্তিকে দিনে দুপুরে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৭ মে) দুপুরে আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রামের দেউন এলাকার নির্জন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রুবেল মণ্ডল আশুলিয়ার পাড়াগ্রাম দক্ষিণ পাড়া এলাকার নায়েব আলী মন্ডলের ছেলে। তিনি আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার রুহুল আমীন মন্ডলের ভাই। রুহুল আমিন মন্ডল আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ায় গত ৫ আগষ্টের পর এলাকা ছেড়ে পালিয়ে গেছে। এরপর থেকে ভাইয়ের মাছের খামার, ঝুট ব্যবসা ও বালুর ব্যবসা দেখাশুনা করতো নিহত রুবেল মন্ডল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার পাড়াগ্রামের দেউন এলাকার নির্জন স্থানে রুবেল মন্ডলের রক্তাক্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন বলেন, নিহতের বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়না তদন্তের প্রতিবেদনের মাধ্যমে জানা যাবে। এছাড়া হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews