1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 12:59 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে বাসে ওঠার সময় ট্রাকের ধাক্কায় দুই যাত্রী নিহত

  • আপডেট টাইম : Friday, May 9, 2025
  • 702

বাংলা ফটো নিউজ : সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের মূল লেন থেকে বাসে ওঠার সময় পেছন থেকে আসা রডবাহী ট্রাকের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (৯ মে) সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাভার হাইওয়ে থানা পুলিশ পরিদর্শক বিষ্ণুপদ শর্মা।

নিহতরা হলেন- ভোলা জেলার চরফ্যাশন থানার উসমান নগর গ্রামের মোঃ হোসেন (৫২) ও শরীয়তপুর জেলার জাজিরা থানার মাদবর কান্দি গ্রামের সায়েদ শেখ (৩৮)।

হাইওয়ে পুলিশ জানায়, দুই ব্যক্তি সার্ভিস লেন থেকে সড়ক বিভাজক টপকে মহাসড়কের মূললেনে গিয়ে নবীনগরগামী ঠিকানা পরিবহনের একটি বাস থামানোর সংকেত দেন। বাসের চালক তাদের দুজনকে উঠানোর জন্য মহাসড়কের মূললেনেই বাসটি থামান। এসময় পেছন থেকে আসা দ্রুতগতির রডবাহী একটি ট্রাক বাসটিকে জোরে ধাক্কা দেয়। এতে বাসে উঠার সময় ছিটকে পড়ে ওই দুই ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনায় বাসের পিছনের অংশ ও ট্রাকের সামনে অংশ দুমড়ে মুচড়ে যায়।

সাভার হাইওয়ে থানা পুলিশ পরিদর্শক বিষ্ণুপদ শর্মা জানান, সংবাদ পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে। এছাড়া দুর্ঘটনাকবলিত ঠিকানা পরিবহনের বাস ও রড ভর্তি ট্রাক জব্দ করা হয়েছে। তবে চালক ও চালকের সহকারীরা পালিয়ে গেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews