1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 12:59 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে সরকারি গবাদিপশু খাদ্য তৈরির কারখানায় ডাকাতি, আহত ২

  • আপডেট টাইম : Sunday, May 11, 2025
  • 675

বাংলা ফটো নিউজ : সাভারে গবাদিপশুর পুষ্টিকর খাদ্য তৈরির কারখানা টোটাল মিক্সড রেশন (টিএমআর) এ ডাকাতির ঘটনা ঘটেছে।

এসময় ডাকাতদের বাধা দিতে গেলে দুই আনসার সদস্যকে পিটিয়ে গুরুতর আহত করে ডাকাত দল। লুটে নেয় ৯ লক্ষাধিক টাকার মালামাল।

রবিবার (১১ মে) ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের কলমা এলাকায় গবাদিপশুর পুষ্টিকর খাদ্য তৈরির টিএমআর কারখানায় এ ডাকাতির ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টিএমআর কারখানাটির প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আলমগীর হোসেন বলেন, এদিন ভোররাতে কারখানাটিতে বিশ থেকে বাইশ সদস্যের একদল মুখোশধারী ডাকাত অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে কারখানার দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। পরে সিসিটিভি ক্যামেরা, ক্যাবল, জেনারেটরের ব্যাটারি ও অন্যান্য তারসহ প্রায় ৯ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় তাদেরকে বাধা দেওয়ায় ডাকাতরা দুই আনসার সদস্যকে পিটিয়ে আহত করে।

এব্যপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা বলেন, ডাকাতির কোনো খবর এখনও পাইনি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews