1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 8:08 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট টাইম : Monday, May 12, 2025
  • 972

বাংলা ফটো নিউজ : সাভারে মিলিটারি ফার্মের একটি পুকুর ও ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি ইউটার্ন এলাকা থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ মে) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পৃথক স্থান থেকে লাশ দু’টি উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায় সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি ইউটার্ন এলাকার কেপিআই ভুক্ত বেতার কেন্দ্রের দেয়ালের পাশ থেকে পঞ্চাশোর্ধ অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। লাশের বাম চোখে ও কপালে আঘাতের চিহৃ রয়েছে।

অপরদিকে মিলিটারি ফার্মের একটি পুকুর থেকে আব্দুল খালেক (৭৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। তিনি টাঙ্গাইলের নাহরপুর থানার নাথুরা এলাকার মৃত নওজেশ আলীর ছেলে।

তবে ঘটনা দু’টি হত্যা না দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হবে বলে জানান সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা। এছাড়াও অজ্ঞাত নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews