1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 12:58 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রের লাশ মিলল পুকুরে

  • আপডেট টাইম : Wednesday, May 14, 2025
  • 685

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে ভাসমান অবস্থায় দুই মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ মে) সকালে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার কামাল গার্মেন্টসের পাশের পুকুর থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।

নিহতরা হলো- পাবনা জেলার সাথিয়া থানা এলাকার রতন মোল্লার ছেলে লিমন মোল্লা (১১) ও জামালপুর জেলার মাদারগঞ্জ থানা এলাকার জিয়াউল সরদারের ছেলে মানিক সরদার (৯)। তারা দুজনেই আশুলিয়া এলাকার একই মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত শিশুরা গতকাল থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি তাদের পরিবার। পরে আজ সকালে ওই এলাকার একটি পুকুরে দুই শিশুর লাশ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় আশুলিয়া থানা পুলিশ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল্লা আকন্দ জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews