1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 8:08 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

আশুলিয়ায় পার্কিং করা বাসে আগুন

  • আপডেট টাইম : Monday, May 19, 2025
  • 579

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় পার্কিং করা লাব্বাইক পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রোববার (১৮ মে) দিবাগত রাত ১২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার নতুন ডিইপিজেডের বিপরীত পাশে পার্কিংরত ওই বাসে অগ্নিকাণ্ড হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ডিইপিজেড–সংলগ্ন এলাকায় লাব্বাইক পরিবহনের একটি বাস দাঁড় (পার্ক) করিয়ে রাখা ছিল। রাত ১২টার দিকে বাসটিতে আগুন জ্বলতে দেখেন পথচারীরা। পরে তাঁরা ডিইপিজেড ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাসের ভেতরের অংশ পুড়ে যায় এবং ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মোঃ শাজাহান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছুড়ে ফেলা বিড়ি-সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews