1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 12:59 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে মাথায় গুলি করে রংমিস্ত্রিকে হত্যা

  • আপডেট টাইম : Monday, May 19, 2025
  • 1014

বাংলা ফটো নিউজ : সাভার পৌরসভা এলাকায় মোঃ শাহীন (২৫) নামে এক পরিবহন রংমিস্ত্রিকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৯ মে) রাত সোয়া ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ইয়ামিন চত্বর ব্যাংক কলোনি এলাকায় (সাবেক এমপি সালাউদ্দিন বাবুর বাড়ির সামনে) এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত শাহীন সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর এলাকার কবির হোসেনের ছেলে।

তিনি রেডিও কলোনিতে ভাড়া বাসায় থেকে ইয়ামিন চত্বর এলাকার বরুন দাসের গাড়ির গ্যারেজে রংমিস্ত্রি হিসেবে কাজ করতেন। শাহিনকে হত্যার খবর শুনে স্ট্রোক করে হাসপাতালে গ্যারেজ মালিক বরুন দাস।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সোয়া ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে শাহীন ও সাদা শার্ট পরিহিত এক ব্যক্তির সঙ্গে ব্যাংক কলোনির শাখা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কিছু দূর গেলে সাদা শার্ট পরিহিত ওই ব্যক্তি শাহীনের মাথায় গুলি করে পালিয়ে যান। ততক্ষণে শাহীন মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ হারান।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে। মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে বিস্তারিত বলা যাবে। হত্যাকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ। দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews