1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 27, 2026, 6:03 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে রং মিস্ত্রিকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১

  • আপডেট টাইম : Friday, May 23, 2025
  • 1774

বাংলা ফটো নিউজ : ঢাকার সাভারে রং মিস্ত্রিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামি মেহেদী হাসানকে (৬৪) গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। তিনি সাভার পৌর এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে।

র‍্যাব-৪ এর সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান জানান, গতকাল বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরের গাছা থানার তারগাছ এলাকায় অভিযান চালিয়ে মেহেদীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি লাইসেন্সকৃত রিভলভার ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান স্বীকার করেন পূর্ব শত্রুতার জেরে কথাকাটাকাটির এক পর্যায়ে তিনি রং মিস্ত্রি শাহীনকে রিভলভার দিয়ে গুলি করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গত সোমবার (১৯ মে) রাত সোয়া ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ইয়ামিন চত্বর ব্যাংক কলোনি এলাকায় (সাবেক এমপি সালাউদ্দিন বাবুর বাড়ির সামনে) ওই হত্যাকাণ্ড ঘটে।

নিহত শাহীন (২৮) ইয়ামিন চত্বর এলাকার বরুন দাসের গ্যারেজে রং মিস্ত্রি হিসেবে কাজ করতেন। তিনি সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুরের বাসিন্দা কবির হোসেনের ছেলে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews