1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 26, 2026, 4:14 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

স্মৃতিসৌধে জাতীয় যুবশক্তির শ্রদ্ধা নিবেদন

  • আপডেট টাইম : Saturday, May 24, 2025
  • 691

বাংলা ফটো নিউজ : আত্মপ্রকাশের পর প্রথম কর্মসূচি হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির যুব উইং জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে তারা এক মিনিট নিরবতা পালন করেন।

শনিবার (২৪ মে) সকাল ৯টায় সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে ফুল দিয়ে তারা এই শ্রদ্ধা জ্ঞাপন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তি অন্যান্য রাজনৈতিক দলের যুব সংগঠনের মতো হবে না। অন্যান্য রাজনৈতিক দলগুলো যুব সংগঠনকে ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করে দাবি করে তিনি বলেন, জাতীয় যুবশক্তি এসব থেকে বেড়িয়ে এসে ভিন্নধর্মী একটা অবস্থান গ্রহণ করেছে।

তরিকুল ইসলাম আরও বলেন, যেকোনো ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ সামাজিক যে অপকর্ম রয়েছে জাতীয় যুবশক্তি সেগুলোর বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থানে থাকবে।

শ্রদ্ধা নিবেদনের সময় জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews