1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 26, 2026, 4:13 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে একব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা

  • আপডেট টাইম : Tuesday, May 27, 2025
  • 1414

বাংলা ফটো নিউজ : সাভারে দুর্জয় শেখ (৪৮) নামে একব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের মরদের উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) সকালে সাভার পৌরসভা এলাকার কোটবাড়ি মহল্লা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত দুর্জয় শেখ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার গোলপাড়া গ্রামের মৃত নাজিমউদ্দীনের ছেলে।

নিহতের স্ত্রী বিলকিস জানায়, সাভারের কোটবাড়ি এলাকার আবুল হোসেনের বাড়িতে ভাড়ায় থেকে রাজধানীর কাওরানবাজারে কুলির কাজ করতেন নিহত দুর্জয়। সোমবার রাত ১১টার দিকে তিনি কাওরানবাজার থেকে বাসায় ফিরে খাবার খেয়ে রাত ১টার দিকে দোকানে সিগারেট কেনার কথা বলে বেড়িয়ে যান। পরে সারারাত আর বাসায় ফিরে আসেনি। তবে নিহত দুর্জয় মাদকাসক্ত ছিলেন বলেও জানান তার স্বজনরা।

পরবর্তীতে স্থানীয়রা সকালে বাসা থেকে বেশ কিছু দূরে দুর্জয়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্বজন ও পুলিশকে খবর দেয়। পরে স্বজনরা গিয়ে পরিচয় শনাক্ত করে এবং পুলিশ গিয়ে নিহতের মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাদের শেখ জানান, খবর পেয়ে নিহতের মরদের উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের স্ত্রীর ভাষ্য, দুর্জয় কাওরানবাজারে কুলির কাজ করতেন। এছাড়া সে মাদকাসক্ত ছিলেন এবং মাঝে মধ্যে চুরিও করতেন। এ ঘটনায় জড়িতদের ধরতে এবং হত্যার কারণ অনুসন্ধানে কাজ চলছে বলেও জানান তিনি।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews