1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 27, 2026, 6:02 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

শিল্প কারখানাগুলোতে গ্যাস সংকট থাকবে না : বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা

  • আপডেট টাইম : Saturday, May 31, 2025
  • 626

বাংলা ফটো নিউজ : শিল্প কারখানাগুলোতে গ্যাস সংকট থাকবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার (৩১ মে) সকালে সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকার ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, চারটা নতুন এলএমজি কার্গো এসেছে। সরবরাহ শুরু হয়ে গেছে তাই শিল্প মালিকদের গ্যাস সংকট নিয়ে আর ভোগান্তিতে থাকতে হবে না।

এসময় তিনি অবৈধ গ্যাস সংযোগ সম্পর্কে বলেন, সব এলাকাতেই অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। এসব সংযোগে তিতাস গ্যাসের যেসব কর্মকর্তা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। পাশাপাশি বড় পরিসরে অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালানো হবে।

এছাড়া উপদেষ্টা পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলন সম্পর্কে
বলেন, পল্লী বিদ্যুৎ সমিতিতে আন্দোলন করার কোনো কারণ নেই এবং কোনো অচল অবস্থাও নেই। আন্দোলকারীদের যেসব দাবি দাওয়া আছে, যেগুলো যৌক্তিক এবং সংগত সেগুলো সমাধানের চেষ্টা করা হবে। এর আগে, উপদেষ্টা আশুলিয়ার ঢাকা পল্লীবিদ্যুৎ-১ অফিস পরিদর্শন করেন। এসময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews