1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 7:49 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাভারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

  • আপডেট টাইম : Tuesday, August 5, 2025
  • 523

বাংলা ফটো নিউজ : জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে রেড ক্রিসেন্ট সোসাইটি সাভার শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে সাভার মডেল মসজিদে এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।

এসময় উপস্থিত ছিলেন পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু, ঢাকা জেলা উলামা দলের মাঈনুদ্দিন মুন্না ও পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমসহ আরো অনেকে।

লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, জুলাই গণ-অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে সকল শহীদের স্মারণে এই কর্মসূচি আয়োজন করা হয়। জুলাই গণঅভ্যুত্থান দিবসে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই বিপ্লবে শহিদ, আহত ও নিপীড়নের শিকার সকল সাহসী তরুণ-তরুণীকে, যাদের ত্যাগেই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews