1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 5:50 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

  • আপডেট টাইম : Saturday, August 16, 2025
  • 852

বাংলা ফটো নিউজ : ঢাকার সাভারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে সাভার পৌর এলাকার বাড্ডা আঃ গফুর ইসলামিয়া মাদরাসা ও ইয়াতীমখানায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।

স্থানীয় সাবেক মেম্বার আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাভার পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল গফুর, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন রমিজ, পৌর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আশেক আলী মোল্লা, সাধারণ সম্পাদক আকতার হোসেন বেপারী, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু, বিএনপি নেতা গিয়াস উদ্দিন, ইসমাইল মোল্লাসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন খোরশেদ আলম বেগম খালেদা জিয়ার দীর্ঘ জীবন ও সুস্থতা কামনা করে বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি দেশের মানুষের কাছে গণতন্ত্রের প্রতীক। তাঁর অবদান দেশের মানুষ চিরকাল মনে রাখবে।

খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ রাজনৈতিক জীবন উৎসর্গ করেছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি আজ অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

অনুষ্ঠানের শেষে দেশ নেত্রীর সুস্থতা, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews