1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 7:50 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে পানিবন্দিদের খাদ্যসামগ্রী দিলেন বিএনপি নেতা খোরশেদ আলম

  • আপডেট টাইম : Thursday, August 7, 2025
  • 782

বাংলা ফটো নিউজ : সাভারে টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে পৌরসভার উত্তর জামসিং এলাকায় পানিবন্দি প্রায় অর্ধশত পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন শুকুরজান-জিন্নত আলী আর্দশ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি সাবেক শিক্ষা অফিসার দেওয়ান আক্কাস আলী, প্রধান শিক্ষক মোহাম্মদ নওশের আলী, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু ও পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমসহ আরো অনেকে।

ক্ষতিগ্রস্ত মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিতে গিয়ে লায়ন খোরশেদ আলম বলেন, পানিতে আটকে থাকা মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করছি পাশে থাকার, এবং ভবিষ্যতেও এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

এসময় স্থানীয়রা বিএনপি নেতা খোরশেদ আলমের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews