1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 5:54 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সাভারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • আপডেট টাইম : Saturday, August 9, 2025
  • 539

বাংলা ফটো নিউজ : সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ, দোষীদের দ্রুত বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সাভারে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

সাভার প্রেসক্লাব ও ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাস স্ট্যান্ড এলাকায় শনিবার (৯ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব কর্মসূচিতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

এ সময় তারা বলেন, স্বাধীনতার পর থেকে দেশে অনেক সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে। যদি এসব ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হত তাহলে হয়ত সাংবাদিক তুহিনকে আজ প্রাণ দিতে হত না।

সাংবাদিকরা তুহিন ছাড়াও সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার দাবি করেন। তারা তুহিন হত্যার বিচারকাজ দ্রুত বিচার টাইব্যুনালে করার দাবি জানিয়ে বলেন, এই ঘটনার নেপথ্যে থেকে যারা খুনিদের মদদ দেয় তাদেরও গ্রেপ্তার করতে হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮)। এ ঘটনায় আজ শনিবার পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews