1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 27, 2026, 6:00 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

  • আপডেট টাইম : Friday, June 6, 2025
  • 891

বাংলা ফটো নিউজ : ঢাকার সাভার থেকে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মনির হোসেন সাদ্দাম (৩২) সাভার থানা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

শুক্রবার (৬ জুন) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।

এর আগে, অভিযান চালিয়ে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সাভার পৌরসভার দক্ষিণ রাজাশনের ঘাসমহল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার মনির হোসেন সাদ্দাম দক্ষিণ রাজাশনের বাসিন্দা এবং সাভার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মঞ্জুর হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার সাদ্দাম জুলাই আন্দোলনে সাভার ও আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর সরাসরি গুলি ও হামলার নেতৃত্বে ছিল। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। সম্প্রতি এলাকায় ফিরে এসে আবারও নতুন করে সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, গ্রেপ্তার মনির হোসেন সাদ্দামের বিরুদ্ধে সাভারে ছাত্র হত্যার অভিযোগ রয়েছে। আজ দুপুরের পর তাকে আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews