1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 11:08 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট টাইম : Saturday, June 14, 2025
  • 724

বাংলা ফটো নিউজ : অভিযান চালিয়ে সাভারের আমিনবাজার বড়দেশী এলাকা থেকে গাজা ও হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।

শনিবার (১৪ জুন) সকালে এসব তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।

গ্রেপ্তাররা হলেন- আমিনবাজার বড়দেশী বৈশারটেক এলাকার আজগর মেম্বারের বাড়ির ভাড়াটিয়া রেহেনা বেগম (৪৫) ও আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়া এলাকার মৃত মাহতাবউদ্দিনের ছেলে কবির হোসেন (৪০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে আমিনবাজার বড়দেশী এলাকা থেকে ৫ কেজি ২০০ গ্রাম গাজাসহ মাদক সম্রাজ্ঞী রেহেনা বেগমকে গ্রেপ্তার করে। পরে পুলিশ একই এলাকার পৃথক স্থান থেকে ১০০ পুরিয়া হেরোইনসহ মাদক সম্রাট কবির হোসেনকে গ্রেপ্তার করেছে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা জানান, গ্রেপ্তারদের মধ্যে মাদক সম্রাজ্ঞী রেহেনা বেগমের কোনো স্থায়ী বাড়ি-ঘর নেই। তার পিতা ও স্বামী উভয়ই মৃত। সে ভাসমান মাদক কারবারি। অপর জন ওই এলাকার স্থানীয় মাহতাবউদ্দিনের ছেলে মাদক সম্রাট কবির হোসেন । দুপুরে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews