1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 11:08 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরেছে সাভার-আশুলিয়ার পোশাক শ্রমিকরা

  • আপডেট টাইম : Sunday, June 15, 2025
  • 444

বাংলা ফটো নিউজ : ঈদুল আজহার দীর্ঘ ১০ দিনের ছুটি শেষে রোববার (১৫ জুন) থেকে সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশেপাশের এলাকার প্রায় ৯ শতাধিক তৈরি পোশাক কারখানায় একযোগে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।

শ্রমিকদের উপস্থিতি সন্তোষজনক বলেও জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড), হেমায়েতপুর, গেন্ডা, জিরাবো, বাইপাইল, শ্রীপুর, জিরানি, জামগড়া, বেড়ন, নয়ারহাট, ধামরাইয়ের কালামপুর, ইসলামপুর, বাতুলি, শ্রীরামপুর ও ধামরাই বিসিক শিল্পনগরী সহ আশেপাশের কারখানাগুলোর শ্রমিকদের সকাল থেকেই সড়ক ও গলিপথে কর্মস্থলে প্রবেশ করতে দেখা যায়।

সকাল থেকে কারখানাগুলোতে পুনরায় ব্যস্ততা ফিরে এসেছে। উৎপাদন লাইনে ফিরে এসে শ্রমিকরাও স্বস্তিতে। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বনির্ধারিত শিপমেন্ট সময়মতো ডেলিভারি দিতে হবে, তাই একযোগে উৎপাদন শুরু করেছেন তারা।

কারখানাগুলোর অধিকাংশে শ্রমিক উপস্থিতির হার ৯৮ থেকে ৯৯ শতাংশের মধ্যে। তবে আশুলিয়ার কিছু কারখানায় উপস্থিতি সামান্য কম হলেও দুই-এক দিনের মধ্যেই সেগুলোও স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছে শিল্প পুলিশ ও বিজিএমই।

পিজন সোয়েটার লিমিটেডের পরিচালক আহমেদ মুর্তজা জানান, ঈদের পর কারখানা খোলার প্রথম দিনই উপস্থিতির হার শতকরা ৯০ থেকে ৯৫ ভাগের মধ্যে রয়েছে। এই উপস্থিতি আমাদের জন্য সন্তোষজনক।

উল্লেখ্য, চলতি মাসের ৪ থেকে ৬ তারিখ পর্যন্ত পর্যায়ক্রমে ঈদের ছুটি ঘোষণা করেছিল সাভার-আশুলিয়ার পোশাক কারখানাগুলো। এরপর রোববার থেকেই প্রায় সব কারখানায় পুরোদমে উৎপাদন শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews