1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 27, 2026, 5:13 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে ঘর নির্মাণের জন্য তারেক রহমানের পক্ষে বিধবাকে আর্থিক সহায়তা দিলেন খোরশেদ

  • আপডেট টাইম : Monday, June 16, 2025
  • 809

বাংলা ফটো নিউজ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাভারে দুই সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন কাটানো বিধবা হনুফার পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা বিএনপির যুন্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।

সোমবার (১৬ জুন) সকালে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে খোরশেদ আলম ছুটে যান সাভার পৌরসভার জামসিং এলাকার দরিদ্র অসহায় ওই বিধবা হনুফার জরাজীর্ণ কুটিরে।

এসময় বিএনপি নেতা খোরশেদ আলম বিধবা হনুফার পরিবারের খোঁজখবর নেন এবং নতুন ঘর নির্মাণের জন্য তারেক রহমানের পক্ষ থেকে তার হাতে তুলে দেন আর্থিক সহায়তা।

খোরশেদ আলম বলেন, কয়েক দিন আগে গণমাধ্যমে বিধবা হনুফা তার ছেলে ও মেয়েকে নিয়ে খুবই অসহায় জীবন-যাপন করছিল জরাজীর্ণ একটি ঘরে। সেই সংবাদটি দেখার পর দেশনেতা তারেক রহমানের নির্দেশেই আমি এই মানবিক কার্যক্রম হাতে নিয়েছি। তিনি সব সময় জনগণের দুঃখ-কষ্ট লাঘবে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। অসহায় অনেক পরিবারের পুরো দায়িত্ব রয়েছে তারেক রহমানের কাঁধে। তার তত্ত্বাবধানে পরিচালিত হয় মাদ্রাসা, হাসপাতাল। নিজ উদ্যোগেই এগুলোর খরচ বহন করছেন তিনি। আজও তারেক রহমানের পক্ষ থেকেই নতুন ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও বিএনপি এই পরিবারের পাশে থাকবে বলেও জানান বিএনপির এই নেতা।

এ সময় সাভার পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান চম্পক, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইউনুস খান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশারফ হোসেন মোল্লা ও পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলীসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নতুন ঘর নির্মানের খুশিতে বিধবা হনুফা বলেন, পুরনো ঘরটিতে একটু বৃষ্টি হলেই পানি পড়ে। ঝড়-তুফানের সময় ভয়ে থাকতাম। আর নতুন ঘর তো আমাদের কাছে স্বপ্ন ছিল। সেই স্বপ্নের বাস্তবায়ন করেছেন খোরশেদ ভাই। আমরা সব সময় তার জন্য হাত তুলে দোয়া করব। সেই সাথে আল্লাহ যেন তার মনের আশা পুরণ করেন। তাহলে তিনি আমাদের পাশে সব সময় থাকবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews