1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 15, 2026, 2:36 pm
শিরোনামঃ
গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

ব্রিটিশ রাজার সম্মাননা পেলেন সিআরপি প্রতিষ্ঠাতা ভ্যালেরি

  • আপডেট টাইম : Monday, June 16, 2025
  • 623

বাংলা ফটো নিউজ : বাংলাদেশে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)-এর প্রতিষ্ঠাতা ভ্যালেরি টেইলর এবং দুই স্বেচ্ছাসেবক জ্যানেট আইরিন ভার্নি ও রজার মাইকেল ভার্নি সম্প্রতি দ্য কিংস বার্থডে সম্মাননা পেয়েছেন।

বাংলাদেশ এবং যুক্তরাজ্যের সুবিধাবঞ্চিত এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় অসামান্য অবদানের জন্য তাদের এই সম্মাননা দেওয়া হয়েছে।

সোমবার (১৬ জুন) ঢাকার ব্রিটিশ হাইক‌মিশন এক বিজ্ঞ‌প্তি‌তে এই তথ‌্য জা‌নিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভ্যালেরি টেলর ওবিইকে কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (সিবিই) পুরস্কার দেওয়া হয়েছে। জ্যানেট আইরিন ভার্নি ও মি. রজার মাইকেল ভার্নিকে দেওয়া হয়েছে মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (এমবিই) পুরস্কার।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, আমি আনন্দিত যে, মিসেস টেলর, মিসেস ভার্নি এবং মি. ভার্নি এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন। তাদের অক্লান্ত নিষ্ঠা অসংখ্য জীবনকে বদলে দিয়েছে এবং যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে চেতনা ও সংহতির উদাহরণ তুলে ধরেছে।

ভ্যালেরি টেলর বাংলাদেশে সিআরপি’র প্রতিষ্ঠাতা। তিনি মূলত ইংল্যান্ডের নাগরিক। তবে ১৯৯৮ সালে বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন তিনি। চিকিৎসা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ২০২১ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews