1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 26, 2026, 3:01 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

আশুলিয়ায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে ভবনের আংশিক ধস, দগ্ধসহ আহত ৬

  • আপডেট টাইম : Wednesday, June 18, 2025
  • 527

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে ফ্ল্যাটে জমা গ্যাসের বিস্ফোরণে একটি দ্বিতল ভবনের আংশিক ধসে পড়েছে। এতে দগ্ধসহ আহত হয়েছেন একই পরিবারের ৬ জন।

বুধবার (১৮ জুন) সকাল সোয়া ৭টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুরের মণ্ডল মার্কেট সংলগ্ন বাধিয়ারপাড় এলাকায় জুয়েল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধ ও আহতরা হলেন জাহানারা বেগম (৪০), জুয়েল মিয়া (২৪), শান্ত (২১), হাওয়া আক্তার (২৩), জহুরুল ইসলাম (২৬) ও নাসির (৩৮)। এদের মধ্যে জহিরুল ও নাসির স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও বাকিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, জুয়েল মিয়ার ওই ফ্ল্যাটে সারারাত ধরে সিলিন্ডার পাইপের লিকেজ থেকে গ্যাস জমে ছিল। এ কারণে সকালে রান্নার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় ভবনটির নিচতলার দেয়াল ধসে পড়ে ও আগুন ধরে যায়। এতে আগুনে দগ্ধসহ দেয়াল চাপা পড়ে ৬ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংহপুর এলাকার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন।

নারী ও শিশু হাসপাতলের ব্যবস্থাপক হারুন উর রশিদ বলেন, দগ্ধদেরকে প্রথমে আমাদের এখানে নিয়ে আসা হয়েছিল। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

জিরাবো মডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, সিলিন্ডার গ্যাসের পাইপ লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। রান্নার জন্য আগুন জ্বালাতেই গ্যাস বিস্ফোরণ ঘটে। তবে সিলিন্ডারটি অক্ষত রয়েছে।

বাড়ির কেয়ারটেকার শামীম মিয়া জানান, বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে আসে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews