1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 27, 2026, 5:16 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে বৃষ্টিতে পৌর এলাকার সড়কে হাঁটু পানি

  • আপডেট টাইম : Saturday, June 21, 2025
  • 566

বাংলা ফটো নিউজ : সাভারে গত কয়েক দিনের বৃষ্টিতে পৌর এলাকার বিভিন্ন সড়কে পানিতে থই থই করতে দেখা যায়। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে অফিসগামী ও শিক্ষার্থীসহ গার্মেন্টস শ্রমিকরা।

শুক্রবার (২০ জুন) পৌর নাগরিকদের অধিকাংশ সড়ক ও অলিগলিতে ছড়িয়ে পড়া পয়োনিষ্কাশনের দূষিত পানিতে নেমে গন্তব্যে যেতে দেখা গেছে।

কোথাও আবার সড়ক ছাপিয়ে সেই পানি ঢুকে পড়ে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও। বর্ষার সময় সবচেয়ে করুণ চিত্র থাকে এই পৌর শহরজুড়ে।

ভুক্তভোগী পৌরবাসীর অভিযোগ, ঢাকার উপকণ্ঠে অবস্থিত সাভার পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হলেও সেবার মান বাড়েনি এতটুকু। ড্রেনেজ অব্যবস্থাপনার কারণে অল্প বৃষ্টিতেই পৌরসভার সড়কগুলো তলিয়ে যায়। দীর্ঘদিন জমে থাকা পানি নিষ্কাশিত না হতে পারায় কয়েকদিনের জমে থাকা পানিতে আবর্জনা মিশে দুর্গন্ধযুক্ত হয়ে যায়। ফলে পানিবাহিত চর্মরোগের কারণ হয়ে দাঁড়ায় সড়কের এ জলাবদ্ধতা।

শুধু তাই নয়, এ সুযোগে রিকশা ও অটোরিকশাগুলো বেশি ভাড়া গুনছেন। অটোরিকশার এক চালক বলেন, সড়কের জমে থাকা পানি ও খানাখন্দে অটোরিকশা অনেক সময় দুর্ঘটনায় কবলিত হয়। যার ফলে অতিরিক্ত ভাড়া আদায় না করে কোনো উপায় থাকে না।

এদিকে যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌরবাসীর দাবি, দ্রুত যেন ড্রেনেজ ব্যবস্থাপনার সংস্কার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews