1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 9:32 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে অসুস্থ শ্রমিকদল নেতার পাশে বিএনপি নেতা খোরশেদ আলম

  • আপডেট টাইম : Tuesday, July 8, 2025
  • 783

বাংলা ফটো নিউজ : সাভার-আশুলিয়ার শ্রমিকদলের আঞ্চলিক কমিটির সিনিয়র সহ-সভাপতি অসুস্থ গাজী আনিসুর রহমানের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে পৌরসভার ব্যাংক কলোনি এলাকায় অসুস্থ শ্রমিকদল নেতার বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার পরামর্শসহ তাকে আর্থিক সহায়তা প্রদান করেন লায়ন মোঃ খোরশেদ আলম।

অসুস্থ ওই শ্রমিকদল নেতা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। খবর পেয়ে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোঃ খোরশেদ আলম তার বাসায় ছুটে যান।

এ সময় তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী ও পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু ও তাজ খান নাঈমসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী।

বিএনপি নেতা খোরশেদ আলম বলেন, তিনি যতদিন বেঁচে থাকবেন দলের ত্যাগী নেতা-কর্মীসহ সাভারের অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে তাদের ভাগ্য উন্নয়নে নিরলস ভাবে কাজ করতে চান। এসময় তিনি সাভার পৌরসভাকে সন্ত্রাস ও মাদকমুক্ত একটি সুন্দর পরিচ্ছন্ন সুপরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলারও আশাবাদ ব্যক্ত করেন।

অসুস্থ শ্রমিক নেতা আনিসুর রহমানের পরিবার দুঃখ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় ঘরে পড়ে থাকলেও বিএনপি নেতা খোরশেদ আলম ছাড়া আজ পর্যন্ত কেউ তার খোঁজ খবর নেননি। তবে চিকিৎসা সহায়তা পেয়ে অনেক সন্তোষ প্রকাশ করেন তার পরিবারের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews