বাংলা ফটো নিউজ (দেলোয়ার হোসেন মৃধা, লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পিইসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিল উপজেলা ছাত্রলীগ।
সোমবার (৯ এপ্রিল) হায়দরগঞ্জ জোনাকী আইডিয়াল স্কুল মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেক আজিজ জনির উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের আহবায়ক মনজুর হোসেন সুমন, উত্তর চর আবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহিদউল্যাহ বিএসসি প্রমুখ।
Leave a Reply