1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 26, 2026, 1:59 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে উচ্ছেদ নোটিশ দিতে গিয়ে হামলার শিকার ভূমি কর্মকর্তারা

  • আপডেট টাইম : Wednesday, July 9, 2025
  • 731

বাংলা ফটো নিউজ : সাভারে সরকারি খাস জমি উদ্ধারে উচ্ছেদের নোটিশ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ভূমি অফিসের কর্মকর্তারা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাভারের ফুলবাড়িয়া তহশিলের ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

বুধবার (৯ জুলাই) দুপুরে সাভারের শ্যামলাসি কলাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ভূমি অফিস সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি প্রভাবশালী মহল সরকারি খাসজমি জবরদখল করে ভোগদখল করে আসছিল। জমি উচ্ছেদে নোটিশ দিতে সাভার ভূমি অফিসের সাত সদস্যের একটি দল ঘটনাস্থলে গেলে হঠাৎ করে সংঘবদ্ধভাবে ‘মব’ তৈরি করে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও জাহাঙ্গীর আলমকে দুর্বৃত্তরা ধরে ফেলে। পরে ভূমি কর্মকর্তার মাথায় ইট দিয়ে আঘাত এবং বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক ডা. মিরাজুর রেহান পাভেল জানান, আহত ওই ব্যক্তিকে জরুরি চিকিৎসা শেষে নিউরো আইসিইউতে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সরকারি কর্মকর্তাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সহকর্মীরা।

এদিকে, সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চললেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

বিষয়টি নিশ্চিত করে সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম‌ বলেন, সরকারি কাজে বাধাদান ও হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews