1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 7:46 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৪

  • আপডেট টাইম : Saturday, July 12, 2025
  • 565

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী স্ত্রীসহ ৪ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) সকালে আশুলিয়ার জিরাব পুকুরপাড় এলাকার একটি দুতলা বাড়ির নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মিজানুর রহমান (৩০), তার স্ত্রী সাবিনা বেগম (২৫), প্রতিবেশী ভাড়াটিয়া জয়নব বেগম (৩৫) ও জয়নবের ভাগিনা আশরাফুল ইসলাম (২৫)। তারা সবাই স্থানীয় গার্মেন্টসে চাকরি করেন।

দগ্ধ সাবিনার ভাই সোহেল রানা জানান, ভোরে রান্না ঘরে গ্যাস লিকেজের গন্ধ পান মিজানুর রহমান নামে এক ভাড়াটিয়া। তাৎক্ষণিক রান্নার জন্য সবাইকে নিষেধ করেন তিনি। তবে পাশের বাসার এক ভাড়াটিয়া নিষেধ না শুনেই রান্না শুরু করলে ঘটে বিস্ফোরণ।

এতে রান্না ঘরের আশপাশে থাকা চারজনের শরীরে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে স্থানীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাদেরকে ঢাকায় নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মিজানুরের শরীরের ২০ শতাংশ ও সাবিনার ১৮ শতাংশ পুড়ে গেছে। তাদের দুজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এছাড়া বাকি দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে ভর্তি রাখা হয়েছে। এদের মধ্যে জয়নবের ৪৫ আর আশরাফুলের ৪০ শতাংশ পুড়ে গেছে। তাদের দুজনকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews