বাংলা ফটো নিউজ : সাভারে অনুষ্ঠিত হয়ে গেল সামাজিক সংগঠন জাগ্রত সোসাইটির পরিচালনা কমিটির সদ্যবিদায়ী এবং নবগঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান ২০২৫।
সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা রাতে পৌরসভার ছায়াবীথি এলাকায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।
লায়ন কায়কোবাদ মোঃ শরীফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সদ্যবিদায়ী কমিটি নবগঠিত কমিটির কাছে সংগঠনটির দায়িত্ব হস্তান্তর করেন। এসময় নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন মোঃ খোরশেদ আলম।
প্রধান অতিথি লায়ন খোরশেদ আলম বলেন, জাগ্রত সোসাইটির নবগঠিত পরিচালনা কমিটির সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে আজ একটি গুরুত্বপূর্ণ পূর্ণতা পেয়েছে। সামনের দিনগুলোতে যেন এই নবগঠিত কমিটি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে জাগ্রত সোসাইটিকে এগিয়ে নিয়ে যান সেই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় পৌরসভা এলাকার সোবহানবাগ, সবুজবাগ, জালেশ্বর, বাড্ডা, ছায়াবীথি ও রাঢ়ীবাড়ী মহল্লার স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
Leave a Reply