1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 15, 2026, 1:43 pm
শিরোনামঃ
গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

সাংবাদিকের ভাইয়ের মৃত্যুতে সাভার প্রেসক্লাবের শোক

  • আপডেট টাইম : Thursday, July 24, 2025
  • 492

বাংলা ফটো নিউজ : অনলাইন নিউজ পোর্টাল “বাংলা ফটো নিউজ” এর সম্পাদক ও সাভার প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রওশন আলীর ছোট ভাই রাসেল আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর।

তিনি মা, চার ভাই, চার বোন, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার (২৩ জুলাই) দুপুর পৌনে ১২টায় ঢাকার ধামরাইয়ের নান্নার ইউনিয়নে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

একই দিন বিকেলে মরহুমের লাশ বাদ আছর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

তাঁর মৃত্যুতে সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য এবং উপজেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তার পরিবারের সদস্যরা যাতে এ শোক কাটিয়ে উঠতে পারে সেজন্য দোয়া প্রার্থনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews