1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 7:47 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট টাইম : Saturday, July 26, 2025
  • 931

বাংলা ফটো নিউজ : ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শিক্ষার্থী নাফিসা হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা হাজী মোতালেব বেপারীকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের সিন্ধুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। তিনি একই এলাকার মৃত মোসলেম বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী নাফিসা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় হাজী মোতালেব বেপারী এজাহারভুক্ত আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে আওয়ামী শাসনামলে দলীয় প্রভাব বিস্তার করে জমি দখলসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার একাধিক ভুক্তভোগীর অভিযোগও রয়েছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাকিম বিল্লাহ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত নাফিসার পরিবারের দায়ের করা হত্যা মামলায় মোতালেব বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews