1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 7:48 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় প্রেমিকাকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

  • আপডেট টাইম : Saturday, July 26, 2025
  • 667

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রেমিকসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর।

গ্রেফতাররা হলেন: আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুরেরের মোল্লাপাড়া এলাকার গিয়াস ওরফে ইমরাস মোল্লার ছেলে অভি রহমান (১৬), একই এলাকার মোকন্দ চন্দ্র দাসের ছেলে সমির দাস (২৫) ও মেহেদী হাসানের ছেলে শুভ ইসলাম (১৭)।

পুলিশ জানায়, গ্রেপ্তার কিশোর প্রেমিক অভি রহমান আশুলিয়ার ইয়ারপুর এলাকার একটি সাউন্ড সিস্টেম দোকানের কর্মচারী। গত রাতে কৌশলে সে ভুক্তভোগীকে দোকানে ডেকে নেয়। একপর্যায়ে দুই সহযোগীসহ তারা কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে। পরে ভোরের দিকে ছাড়া পেয়ে ভুক্তভোগী বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ সকালে অভিযান চালিয়ে ইয়ারপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে।

অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, গ্রেপ্তারকৃতদের নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এ ছাড়া ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews