বাংলা ফটো নিউজ : ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস থাকলে ভবিষ্যতে দেশে মানবাধিকার সমুন্নত থাকবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
রোববার (২৭ জুলাই) দুপুরে সাভারের আশুলিয়ার গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের পিএইচএ ভবনে আয়োজিত জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভায় যোগ দিয়ে একথা বলেন উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, বিগত সময়ে সরকারি পৃষ্ঠপোষকতায় দেশে মানবাধিকার লঙ্ঘন ঘটেছে যা আন্তর্জাতিক ভাবে ডকুমেন্টেড। বর্তমান সরকার অহেতুক মারনাস্ত্র ব্যবহার বা কঠিন ভাবে দমন না করে শান্তিপূর্ণ ভাবে সমস্যার সমাধানে বিশ্বাসী। মব তৈরির বিষয়টি সামাজিক ভাবে নিয়ন্ত্রণ করতে হবে।
ইলিশ প্রসঙ্গে তিনি বলেন, বৃষ্টি কম হওয়ায় ইলিশের সরবরাহ কম। তবে দেশের জনগণের চাহিদা মেটাতে এবং ইলিশের দাম নিয়ন্ত্রণে নজরদারি রয়েছে।
এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গণবিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বর্তমান সরকার আন্তরিক বলেও জানান ফরিদা আখতার।
অনুষ্ঠানে গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবুল হোসাইনসহ রেজিষ্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply