1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 3:26 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

জাবি শিক্ষার্থীদের ৩ দিনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

  • আপডেট টাইম : Monday, April 9, 2018
  • 312

বাংলা ফটো নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে তিন দিনের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

সোমবার (০৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ-মিছিল বের করে জাবি শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরিবহন চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে কোটা সংষ্কার আন্দোলনের আহ্বায়ক খান মুনতাসির আরমান বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে কেন পুলিশ হামলা করলো। এর বিচার দাবি করেন। একই সঙ্গে আন্দোলনকারী এক শিক্ষার্থীকে ছাত্রলীগ হামলার করেছে দাবি করে তাদের বিচার দাবি করেন। এসময় আহতদের প্রতি সমবেধনা ও অভিযুক্তদের শাস্তির দাবিতে মঙ্গলবার (১০ এপ্রিল) থেকে তিনদিন ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তিনি।

এদিকে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের চিকিৎসার সব ব্যয় বহন করবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। একই সঙ্গে আন্দোলনকে যৌক্তিক বলে দাবি করেন তিনি।

এরআগে সোমবার সকালে ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, জাবি শাখার ব্যানারে ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। যান চলাচল স্বাভাবিক করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল, জলকামান ও রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। যাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews