1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 2:18 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

  • আপডেট টাইম : Sunday, November 9, 2025
  • 522

বাংলা ফটো নিউজ : সাভারে নাশকতার চেষ্টাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ নভেম্বর) বিকেলে এক ‘প্রেস বিজ্ঞপ্তির’ মাধ্যমে এ তথ্য জানান সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।

পুলিশ জানায়, গ্রেপ্তাররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্ন এবং ক্ষতিসাধনের ষড়যন্ত্রসহ ধ্বংসাত্মক কর্মকান্ডের পরিকল্পনার উদ্দেশ্যে মহাসড়কে সমবেত হয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করে। সেসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তারা। পরবর্তীতে বিশেষ অভিযান চালিয়ে ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে শেখ হাসিনাসহ আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের ছবি সম্বলিত একটি ব্যানার জব্দ করে পুলিশ।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ জুয়েল মিঞা জানান, গ্রেপ্তাররা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের সক্রিয় নেতাকর্মী। আইনশৃঙ্খলা রক্ষায় ও নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews