1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 22, 2026, 5:49 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪২ নেতাকর্মী গ্রেপ্তার

  • আপডেট টাইম : Thursday, November 13, 2025
  • 611

বাংলা ফটো নিউজ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত ও নাশকতা ঠেকাতে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে সাভার মডেল থানায় ২৮ জন, আশুলিয়া থানায় ১১ জন এবং ধামরাই থানায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সবাই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত বলে জানিয়েছে পুলিশ।

এদিকে গণ পরিবহনে পুলিশের তল্লাশিসহ টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি আওয়ামী লীগ ঘোষিত লকডাউন ঘিরে নাশকতা প্রতিরোধে সাভারের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশী তৎপরতা বাড়িয়েছে ঢাকা জেলা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চৌকি বসানোর পাশাপাশি বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। এছাড়াও সেনাবাহিনী ও র‌্যাবের পক্ষ থেকে টহল অব্যাহত ছিলো। তবে লকডাউনকে ঘিরে সাভার-আশুলিয়ার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যান্ড অপস) মোঃ আরাফাতুল ইসলাম বলেন, নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদারের লক্ষে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। যে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধে ঢাকা জেলা পুলিশের প্রস্ততি রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews