বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় সড়কের পাশে রাখা একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৪ নভেম্বর) ভোরের দিকে সরকার মার্কেট এলাকার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের পাশে এ ঘটনা ঘটে।
ওই এলাকায় গত বুধবার ভোরে সড়কের পাশে রাখা অন্য একটি বাসে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা।
বিষয়টি নিশ্চিত করেছে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে পিকআপ ভ্যানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুন দেখে স্থানীয়রা প্রথমে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং পরে ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও আগুনের তীব্রতা কমে যাওয়ায় একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
Leave a Reply