বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের মামলাসহ নাশকতা মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৬ নভেম্বর) তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান।
পুলিশ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে গত ২৪ ঘন্টায় আশুলিয়ার শিমুলিয়া, ইয়ারপুর ও পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সক্রিয় ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য শক্তি প্রসাদ ঘোষ (৪৮), ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের ৬ নং ওয়ার্ডের তথ্য বিষয়ক সম্পাদক মামুন দেওয়ান (৩৬), শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ডের দপ্তর সম্পাদক অন্নদাস প্রসাদ ঘোষ (৬৫), শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ডের সদস্য ভুলানাথ সুত্রধর (৫৮), পাথালিয়া ইউনিয়ন যুবলীগের ৫ নং ওয়ার্ডের প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম নজরুল (৩৯), শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নং ওয়ার্ডের সদস্য শরিফুল ইসলাম গফুঁর (৬০) ও শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ (৩৭)।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply