1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 22, 2026, 5:49 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

আশুলিয়ায় সবজি ও মসলাভর্তি পিকআপে আগুন

  • আপডেট টাইম : Tuesday, November 18, 2025
  • 374

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় সড়কের পাশে রাখা একটি পিকআপ ভ্যানে থাকা সবজি ও মসলায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় কিছু রসুন ও পেঁয়াজ পুড়ে গেলেও পিকআপটির তেমন কোনো ক্ষতি হয়নি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বগাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও ভুক্তভোগী পিকআপ মালিক জানান, গতকাল রাত সাড়ে ১২ টার দিকে নানা ধরনের সবজি ও মশলা বোঝাই পিকআপটি সড়কের পাশে দাঁড় করিয়ে রেখে বাসায় যান চালক। ভোরের দিকে পিকআপটিতে থাকা মালামালের ওপর অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই আশপাশের লোকজন আগুন দেখতে পেয়ে দ্রুতই পানি দিয়ে তা নিভিয়ে ফেলেন।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, ভোর সাড়ে ৪টার দিকে খবর পাই। তবে দুটি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগুনে পিকআপ ভ্যানে থাকা কিছু রসুন, পেঁয়াজ পুড়ে গেলেও পিকআপের উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews