1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 22, 2026, 5:50 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

আশুলিয়ায় চলন্ত বাসে আগুন

  • আপডেট টাইম : Tuesday, November 18, 2025
  • 426

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় একটি শ্রমিকবাহী চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া থানা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

বাসের চালক রেজাউল ইসলাম ও মালিক সেলিম আহমেদ জানান, গাড়িটি ডিইপিজেড এলাকায় শ্রমিক আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হয়। বেলা সাড়ে ৪টার দিকে বাসটি আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে শ্রমিক নেওয়ার জন্য ডিইপিজেডের দিকে যাচ্ছিল। এ সময় আশুলিয়া থানা এলাকায় পৌঁছালে চালক হঠাৎ বাসের পেছনে আগুন দেখতে পান। পরে তিনি বাসের মালিক ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোহাম্মদ মোস্তাফিজ রহমান জানান, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিকাল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে বাসটিকে নিরাপদে সরিয়ে নেন। তবে এ ব্যাপারে হাইওয়ে ও আশুলিয়া থানা পুলিশ কোনো কথা বলতে রাজি হয়নি।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews