বাংলা ফটো নিউজ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের উদ্যোগে সাভারে অসহায়-দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে পৌরসভার ছায়াবীথি এলাকায় খোরশেদ আলমের নিজ বাড়িতে এ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা ১৯ আসনের দলীয় মনোনীত এমপি প্রার্থী ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
এসময় খোরশেদ আলমের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে খোরশেদ আলমের এই উদ্যোগ সাভারবাসীর কাছে মাইলফলক হয়ে থাকবে।
লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, রাজনৈতিক পরিচয়ের বাইরে মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
লায়ন মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—সাভার পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল গফুর বাবুল, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপির নেতা খান মজলিশ বাবু, সাভার পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মনিবুর রহমান চম্পক, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ ইউনুস খান ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মোশারফ হোসেন মোল্লাসহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও অনুষ্ঠানের সঞ্চালনা করেন পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম।
Leave a Reply