1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 12:38 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় দুই হাজার পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

  • আপডেট টাইম : Sunday, November 23, 2025
  • 365

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ শহীদুল্লাহ নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে এসব তথ্য জানান আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।

এর আগে শনিবার বিকেল ৩টার দিকে আশুলিয়ার কাঠগড়া পালোয়ানপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোঃ শহীদুল্লাহ (৩১) কক্সবাজার জেলার টেকনাফ থানার বড় ডেইল নোয়াখালীপাড়া এলাকার আব্দুস ছবুরের ছেলে।

পুলিশ জানায়, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কারবারিদের অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে
আশুলিয়ার কাঠগড়া এলাকায় অভিযান চালিয়ে শহীদুল্লাহকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য মাদক কারবারিরা পালিয়ে যায়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews