1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 12:38 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় নদীতে ভাসছিল অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ

  • আপডেট টাইম : Sunday, November 23, 2025
  • 354

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় নদীতে ভাসমান অজ্ঞাত পরিচয়ের এক পুরুষের (৪০) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের পাশে তুরাগ নদীর মরাগাং এলাকার ২নং ব্রিজের নিচে থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, নদীতে একটি লাশ ভাসতে দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পানিতে ভাসমান আনুমানিক চল্লিশ বছর বয়সী এক অজ্ঞাত পুরুষের গলিত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও আশুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মাহবুব উল্লাহ সরকার জানান, প্রাথমিকভাবে নিহতের পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews