1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 12:38 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে জাবির শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম : Tuesday, November 25, 2025
  • 396

বাংলা ফটো নিউজ : ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচী পেছানোর দাবিতে আবারও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেইট) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের দুই লেন আটকে বিক্ষোভ করেন তাঁরা। এতে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিষেবার যানবাহন চলাচলে বাধা দেওয়া হয়নি। প্রায় দুই ঘণ্টা পর দুপুর ২টা ৫ মিনিটে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ২৪ নভেম্বর একই দাবিতে প্রায় ২০ মিনিট ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের সময় প্রয়োজন। আমরা সময় বৃদ্ধির জন্য আন্দোলন করছি। এ দাবিতে আমরা পিএসসির কাছে বারবার গেছি। কিন্তু পুলিশ আমাদের লাঠিপেটা করেছে। বিগত বিসিএসে মোটামুটি ৬ মাস থেকে প্রায় ১ বছর বা ১৫ মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু ৪৭তম বিসিএসের ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে। এর প্রতিবাদে আমরা সারা দেশের অন্যান্য জায়গার সঙ্গে সমন্বয় করে এই কর্মসূচি পালন করছি।

এদিকে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর শুরু হবে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সোমবার (২৪ নভেম্বর) লিখিত পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews